February 4, 2026

দিল্লিতে দলাই লামার সঙ্গে দেখা আমেরিকার বিদেশ দফতরের আধিকারিকের

সোমালিয়া ওয়েব নিউজ: নয়াদিল্লির চিনা দূতাবাসের বিবৃতিতে জো বাইডেন সরকারকে হঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আমেরিকা যেন চিনের অভ্যন্তরীণ বিষয়ে বিন্দুমাত্র নাক গলানোর চেষ্টা না করে’।আমেরিকার আন্ডার সেক্রেটারি উজরা জেয়া (সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়) এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ (বাঁ থেকে প্রথম) অন্যান্যেরা তিব্বতীয় ধর্মগুরু দালাই লামার সঙ্গে।স্বেচ্ছা নির্বাসিত তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে ভারতের মাটিতে আমেরিকার সরকারি প্রতিনিধিদলের সাক্ষাতের প্রতিবাদ জানাল চিন। দালাই লামার সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে মার্কিন বিদেশ দফতরের আন্ডার সেক্রেটারি উজ়রা জ়েয়া রবিবার ভারত সফর শুরু করেছিলেন। সোমবারই তার জবাব দিয়েছে নয়াদিল্লির চিনা দূতাবাস।
নয়াদিল্লির চিনা দূতাবাসের বিবৃতিতে জো বাইডেন সরকারকে হঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘‘আমেরিকা যেন চিনের অভ্যন্তরীণ বিষয়ে বিন্দুমাত্র নাক গলানোর চেষ্টা না করে। উজ়রা যা করেছেন, তা অপরাধ!’’ চিনা দূতাবাসের মুখপাত্র ওয়াং সিয়াওজিয়াং সোমবার বলেন, ‘‘আমরা চাই আমেরিকা তিব্বতকে চিনের অংশ বলে স্বীকার করে যে বিবৃতি দিয়েছে তা পালিত হোক। তিব্বতকে হাতিয়ার করে চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ হোক।’’

Loading