সোমালিয়া সংবাদ, ধনিয়াখালি: বুধবার ধনিয়াখালির এক জনসভা থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। এছাড়াও তিনি একই সঙ্গে সিপিএম ও কংগ্রেসকে তৃণমূলের দোসর হিসেবে অভিযোগ তুললেন। এদিন লকেট বলেন, ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটের জন্য যতই মহাজোট হোক , বাকি ৭০ শতাংশ মানুষ বিজেপির সাথে আছে। মুখ্যমন্ত্রী এতদিন ৩০ শতাংশ ভোটের জন্য তুষ্টিকরনের করনের রাজনীতি করে এসেছে। তাই এতকিছু চালাকি চলছে। এদিন মহাজোট প্রসঙ্গে কটাক্ষ করে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, বাম-কংগ্ৰেস-তৃনমুল একসাথে চোদ্দ তলায় বসে কাটলেট-ফিসফ্রাই খাচ্ছে , আর মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের। যখন বিজেপি কর্মীর মৃত্যু হয় তখন কেউ চাকরি পায় না। কিন্তু বামফ্রন্টের লোক মারা গেলে চাকরি পায়। এখন সবাই আলাদা কথা বলছে, ওরা সবাই ভোটের পর এক হয়ে যাবে। অন্যদিকে ‘দিদির দূত’কে কটাক্ষ করে ‘যমের দূত’ বলেন সাংসদ। এছাড়াও ” মা ” প্রকল্পের পাঁচটাকার খাবার নিয়ে কটাক্ষ করে বলেন , করোনার সময় কেন দেননি। তখন তো কেন্দ্রের চাল চুরি করেছিলেন। সেই চালেই বুঝি পাঁচ টাকার খাবার দেওয়া হচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দেশে এগিয়ে চলছে আগামী ভবিষ্যতের দিকে, আর পশ্চিমবঙ্গ এগিয়ে চলছে অন্যদিকে। পশ্চিমবঙ্গ এগিয়ে চলছে সন্ত্রাসের দিকে, খুন , বোমাবাজির দিকে। বাংলা ভারতের মধ্যেই। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাকে ভারতের বাইরে ভাবেন।
![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন