সোমালিয়া সংবাদ, শ্রীরামপুর: পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলি জেলার শ্রীরামপুরে পোড়ানো হলো বাইক,আর কাঠের উনুন জ্বালিয়ে চললো প্রতিবাদ। এদিন শ্রীরামপুর ধোবিঘাট এলাকায় এমনই অভিনব প্রতিবাদ দেখালো তৃণমূল। তৃণমূল নেতা সন্তোষ সিংয়ের নেতৃত্বে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। যেভাবে দিন দিন পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়ছেন মানুষ। তাই এদিন শ্রীরামপুরে কাঠের উনুন জ্বালিয়ে আর বাইক পুড়িয়ে প্রতিবাদ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একের পর এক জিনিস বিক্রি করে দিচ্ছে। ট্রেন-প্লেন সব কিছু বেচে দিচ্ছে। অন্যদিকে পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে। আসলে কেন্দ্রের এই সরকার কমিশন খেতেই ব্যস্ত। আর তাই দাম বাড়িয়ে সেই কমিশন তুলছে। এই সরকার এখন কমিশন খাওয়া সরকারে পরিণত হয়েছে। আমরা অবিলম্বে পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম কমানোর দাবি জানাচ্ছি। নাহলে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া