সোমালিয়া সংবাদ, খানাকুল: বৃহস্পতিবার খানাকুলের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন সাংসদ অপরূপা পোদ্দার। সঙ্গে ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি স্বপন নন্দী ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সাংসদ এদিন খানাকুল-১ নম্বর ব্লকের পোল-১ ও পোল-২ নম্বর অঞ্চল ও ২ নম্বর ব্লকের সাবলসিংহপুর, মাড়োখানা ইত্যাদি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। দুর্গত মানুষদের হাতে চিঁড়ে, গুড়, বিস্কুট, কেক, পানীয় জল সহ নানান খাবার তুলে দেন। পাশাপাশি বাড়িছাড়া ও দুর্গত মানুষদের জন্য বিভিন্ন জায়গায় রান্না করা খাবারেরও ব্যবস্থা করেন। অন্যদিকে গোঘাটের বন্যাকবলিত সাওড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর, বেলেকুশমা, গোয়ালপাড়া ইত্যাদি এলাকা পরিদর্শন করেন তৃণমূল পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি ও পঞ্চায়েত সদস্য ঝুমা দিগের। এদিকে খানাকুল ও পুরশুড়ায় মুন্ডেশ্বরী ও দামোদর নদের জল কিছুটা কমলেও আরামবাগে দ্বারকেশ্বর নদের জল কিছুটা বেড়েছে বলে জানা গেছে।
![]()

More Stories
একসময় দিনে ৫৬-৫৭টি বাসের ট্রিপ, আজ কার্যত বাসশূন্য তিরোল! টোটোর দাপট নাকি বাস মালিকদের অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো
কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায়, গোবরের অলক্ষী নিয়ে বাঁশবাগানে বিসর্জন! দীপাবলির রাতে গ্রামবাংলার এক প্রাচীন লোকাচারে মিশে রয়েছে কত অজানা বিশ্বাস