সোমালিয়া ওয়েব নিউজ: কেরলের কোচিতে আইএনএস গরুড় নৌঘাঁটিতে শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে। নৌসেনা সূত্রে খবর, চেতক হেলিকপ্টার নিয়ে মহড়া প্রশিক্ষণ চলছিল।
প্রশিক্ষণ মহড়া চলাকালীন অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার একটি হেলিকপ্টার। এই ঘটনায় এক নৌসেনার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।কেরলের কোচিতে আইএনএস গরুড় নৌঘাঁটিতে শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে। নৌসেনা সূত্রে খবর, চেতক হেলিকপ্টার নিয়ে মহড়া প্রশিক্ষণ চলছিল। সেটি অবতরণের সময় ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে পাইলট-সহ দু’জন ছিলেন। বিবৃতি জারি করে এক জনের মৃত্যু খবর জানিয়েছে নৌসেনা।কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে নৌসেনা সূত্রে খবর। যান্ত্রিক গোলযোগ না কি নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড রিপোর্ট দিলেই বিষয়টি স্পষ্ট হবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুপুড় আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।নৌসেনার প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস গরুড়। এই নৌসেনাঘাঁটির দু’টি রানওয়ে রয়েছে। এখান থেকেই প্রতিনিয়ত নৌসেনার বিমান ওঠানামা করে। রণকৌশলের দিক থেকে এই নৌসেনাঘাঁটি বরাবর গুরুত্বপূর্ণ। এখানে নৌবাহিনীর একাধিক প্রশিক্ষণ স্কুল, গোয়েন্দা দফতর রয়েছে।
![]()

More Stories
আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন : মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ও সংগ্রাম
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান
দেশে সারের ঘাটতি মেটাতে আমদানি বাড়াল কেন্দ্র, ইউরিয়া আমদানি ৮৯ লক্ষ টন