সোমালিয়া সংবাদ, আরামবাগ: তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এর সূচনা হল আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এলাকাতেই। এই উপলক্ষে প্রতিটি বিধানসভা এলাকাতেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। খানাকুলের রাজহাটিতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক মুন্সি নজিবুল করিম। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দুঃখীরাম দোলুই, নূরনবী মন্ডল, ইলিয়াস চৌধুরী প্রমূখ তৃণমূল নেতৃত্ব। নজিবুল করিম বলেন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। তিনি বাংলার মেয়ে, বাংলার অগ্নিকন্যা। সারা বাংলায় তিনি যা উন্নয়ন করেছেন তার জন্য আপামর বাঙালি তাঁকেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চায়। আমরা তাই সকলের মনের মধ্যে একটাই আওয়াজ তুলতে চাই, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এদিন নজিবুল করিমের নেতৃত্বে খানাকুলের মহিলা তৃণমূল কর্মী-সমর্থকরা এলাকায় এক মিছিল করেন। ওই মিছিল থেকে একটাই আওয়াজ তোলা হয় ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ অন্যদিকে আরামবাগ শহরের ছ’নম্বর ওয়ার্ডে ব্লক তৃণমূল কার্যালয়ে এই স্লোগানের সূচনা করেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায় সহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা। গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে এই স্লোগানের সূচনা করেন বিধায়ক মানস মজুমদার। উপস্থিত ছিলেন গোঘাট-১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজা, গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, গোঘাট দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি তপন মন্ডল প্রমুখ। পুরশুড়ার সোদপুর দলীয় কার্যালয়ে এই স্লোগানের সূচনা করেন তৃণমূল ব্লক সভাপতি কিংকর মাইতি সহ দলের অন্যান্য নেতৃত্ব।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত