সোমালিয়া ওয়েব নিউজ: রাজধানীতে ফের ভূমিকম্প। সোমবার বিকেলে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। বিকেল ৪টে ১৬ মিনিটে ভূমিকম্প হয়। এই নিয়ে গত তিন দিনে দ্বিতীয় বার কাঁপল রাজধানী। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এদিন বিকেলের ভূমিকম্পের উৎসস্থলও ছিল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।উল্লেখ্য এর আগে শনিবার রাতেও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। কম্পনের উৎসস্থল সে বারও ছিল নেপাল।মূল কম্পনের পর ১৫৯ বার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফ্টারশকে কেঁপেছিল নেপাল। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছিল। নেপালে সেই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মারা গিয়েছেন দেড়শোর বেশি মানুষ।শনিবারের পর নেপালে রবিবারও মৃদু কম্পন হয়। তার পর আজ আবার কম্পন অনুভূত হল নেপালে।
![]()

More Stories
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য