February 4, 2026

বাবার স্মৃতিতে পাঠাগার উপহার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমানের

বাবার স্মৃতিতে পাঠাগার উপহার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমানের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগের গৌরহাটি মোড়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান সাহেবের উদ্যোগ ও আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমেদ সাহেবের সুচারু ব্যবস্থাপনায় নবনির্মিত “মোজাদ্দেদিয়া মনিরুল হুদা ইসলামি পাঠাগার-এর শুভ উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক প্রাক্তন প্রধান শিক্ষক সেখ হাসান ইমাম সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আইন বিশেষজ্ঞ ও চিন্তাবিদ, ধর্মতত্ত্ববিদ, আরবি- উর্দু-বাংলা- ইংরেজি- অনুবাদক, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন উপাধি প্রাপ্ত শিক্ষক মাওলানা সৈয়দ আব্দুল আজিজ আল মুফতি সাহেব। তিনি বিভিন্ন গ্রন্থ থেকে এবং কোরআন ও হাদিসের নিরিখে পাঠাগার সম্পর্কে সংক্ষিপ্তাকারে আলোকপাত করেন। অন্যান্য সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী সাহেব, হরিণখোলা দরবার শরীফের পীর মাওলানা আব্দুল আজিম সাহেব, প্রাক্তন এ ডি আই আশিসবরন সামন্ত , আরামবাগ থানার আই সি পার্থসারথি হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব, নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর সাহেব, বিশিষ্ট সমাজসেবী শেখ মোহাম্মদ ইসমাইল সাহেব প্রমুখ।
সম্মানীয় সকল অতিথিবৃন্দ নবনির্মিত পাঠাগার সম্পর্কে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা দায়িত্বে ছিলেন বিশিষ্ট সঞ্চালক ও ধারাভাষ্যকার সৈয়দ এহতেশাম মামুন এবং মাওলানা মোহাম্মদ ইনসান আলী সাহেব। হরিনখোলা দরবার শরীফের পীর সাহেবের দোয়ার মাধ্যমে সভার শুভ সমাপ্তি ঘটে।

Loading