সোমালিয়া ওয়েব নিউজ: ২০২৪ সালের ২৫ জানুয়ারি রাতে একটি তালিকা প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকেই জানা গিয়েছে যে এবারের পদ্মভূষণ প্রাপকদের অন্যতম হলেন পশ্চিমবঙ্গের ঊষা উত্থুপ। যাঁর কণ্ঠের বিভিন্ন ভঙ্গিতে বারবার মুগ্ধ হয়েছে ভক্তেরা। সকলের থেকে আলাদা গানেই অভ্যস্ত শিল্পী। তাঁর কণ্ঠ একবার শুনলেন নিমেষে বলে দেওয়া যায়, তিনি ঊষা উত্থুপ ছাড়া আর কেউ নন। বাঙালির আজ অত্যন্ত গর্বের দিন। পদ্মভূষণ পুরস্কারে ভূষিত শিল্পী। তবে এ যেন একেবারেই অবিশ্বাস্য মুহূর্ত তাঁর কাছে। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন। এই সম্মান পেয়ে বর্ষীয়ান গায়িকা জানিয়েছেন তিনি রোমহর্ষিত এবং ধন্য।
ঊষা উত্থুপ এদিন একই সঙ্গে জানান তিনি ধন্যবোধ করছেন যে সরকার তাঁর এই অবদানকে স্বীকৃতি দিল। তাঁর মতে নিজের দেশ যদি তাঁর করা কাজকে প্রশংসা করে তাহলে তার থেকে ভালো কিছুই হয় না। বর্ষীয়ান গায়িকার কথায়, ‘আমার দেশ ধন্যবাদ তোমায় আমাকে এই সম্মান দেওয়ার জন্য।’ এদিন তিনি দেশের পাশাপাশি তাঁর বাবা মা, পরিবারকেও ধন্যবাদ জানান। বাদ দেন না তাঁর সহশিল্পী এবং দর্শকদের কথাও। তাঁর মতে এঁদের জন্যই তিনি তাঁর স্বপ্নপূরণ করতে পেরেছেন ঊষা উত্থুপ বলেন, ‘আমার লোকজনদের ছাড়া আমি একেবারে শূন্য। পদ্মভূষণ পাওয়ার পর নিজের কেরিয়ারের দিকে পিছু তাকিয়ে বলেন, ‘আমি নাইটক্লাবের গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম। এবং আমি সেটার জন্য গর্বিত। আমার সমস্ত গানে ঈশ্বরের নাম আছে, হরে রাম হরে কৃষ্ণ, হরি ওম হরি, ইত্যাদি।’
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন।
কোন বাঙালিরা পদ্মশ্রী পাচ্ছেন?
এবার মোট ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাঁদের মধ্যে বাঙালি রয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের ৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছেন লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগত্ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য।মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মানুষ থেকে একটা নাইটক্লাবে গান গাওয়া- পদ্মভূষণে ভূষিত হওয়াটা একটা দীর্ঘযাত্রা বলে মনে করছেন উষা উত্থুপ।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড