সোমালিয়া ওয়েব নিউজ : সমুদ্র সৈকতে বিশালাকৃতির সামুদ্রিক তিমি মাছ বালির চরে আটকে পড়ায় চমকে গিয়েছেন সকলেই! ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার সমুদ্র সৈকতে। ৭০ ফুটের বিশালাকৃতির তিমি বিপাকে পড়েছে। রবিবার পর্যন্ত তিমিটিকে সেখানে ছটফট করতে দেখা গেছে । তিমিটিকে গভীর সাগরে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ । মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ফ্লোরিডার থাম্পা শহরের প্রায় ৭৫ মাইল দক্ষিণে ভেনিস বিচের একটি বালুর চরায় স্পার্ম তিমিটি আটকে যায়। ভেনিস পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে বলেছে, ৭০ ফুট (২১ মিটার) তিমিটি এখনও বেঁচে আছে। এটি সার্ভিস ক্লাব পার্ক থেকে প্রায় ৫০ গজ দূরে একটি বালির চরায় আটকে গেছে ।
স্থানীয় কর্তৃপক্ষ বালিতে আটকে থাকা তিমিটিকে গভীর সাগরে ফিরে যেতে সহায়তা করছে। ভেনিসের সারাসোটা কাউন্টি শেরিফ অফিস ও মোটি মেরিন ল্যাবরেটরির কর্মীরা মিলে সেই প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে । কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে তিমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তিমিটিকে নেমে যাওয়ার জন্য পাশ দিয়ে একটি চ্যানেল তৈরির চেষ্টা করছে। তবে তিমিটি ঠিক কীভাবে সৈকতের বালির চরে এসে আটকা পড়লো, সেটি জানাতে পারেনি কর্তৃপক্ষ, আপাতত কর্তৃপক্ষের সহায়তায় পুনর্জীবন রক্ষা পেল ।।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা