September 20, 2026

দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি জনপ্রিয় আধ্যাত্মিক গুরু সদগুরু, এখন কেমন আছেন তিনি?

সোমালিয়া ওয়েব নিউজ : মাত্র ২৫ বছর বয়সে এক অস্বাভাবিক ঘটনায় জীবনে মোড় ঘুরে গিয়েছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক ও যোগগুরুর। যার পরে তিনি সমস্ত আনন্দ ত্যাগ করে চামুন্ডি পর্বতের একটি বিশাল পাথরের উপর বসে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন। সদগুরু জগ্গি বাসুদেবের জীবন কাহিনি এক অসাধারণ মানুষের গল্পের মতো। সদগুরুকে আজ কে না চেনেন? চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও ব্যক্তিত্ব কোটি কোটি মানুষের বিপথগামী জীবনকে ইতিবাচক দিকনির্দেশন করেছে। দিল্লির অ্যাপোলো হাসপাতালে জনপ্রিয় আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেবকে ভর্তি করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ১৭ মার্চ পরীক্ষা-নিরীক্ষার পর সদগুরুর মস্তিষ্কে ফোলাভাব ও রক্তপাত সনাক্ত করা হয়। তারপরই তাঁকে দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি, বিখ্যাত সাংবাদিক আনন্দ নরসিমহান সদগুরুর স্বাস্থ্যের উপর একটি আপডেট সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে সদগুরু গত কয়েকদিন ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন।সূত্রের খবর, সদগুরু জগ্গি বাসুদেবকে ডক্টর বিনিত সুরি পরীক্ষা করে এমআরআই করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরীক্ষায় তাঁর মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ সনাক্ত করা গেছিলো। ধীরে ধীরে তাঁর শরীরের অবনতি হতে থাকে। ১৭ মার্চ বারবার বমি ও মাথাব্যথার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপোলো হাসপাতালে দিল্লির ডাক্তারদের একটি দল- ডাঃ বিনিত সুরি, ডাঃ প্রণব কুমার, ডাঃ সুধীর ত্যাগী এবং ডাঃ এস চট্টোপাধ্যায় তাঁর মস্তিষ্কে জরুরী অস্ত্রোপচার করেন।

Loading