সোমালিয়া ওয়েব নিউজ: বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্যের উপস্থিতিতে উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করলেন কৃষ্ণা ভট্টাচার্যের অনুগামীরা। এদিন তাঁরা কোন্নগর পৌরসভার অন্তর্গত চাটনি পুকুর পাড়ে প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করেন। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কৃষ্ণা ভট্টাচার্য্য। তিনি বলেন, দলের কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই প্রবীর ঘোষালকে মেনে নিতে পারছেন না। তাই আমাকে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করার জন্যে বলছেন। আর তাঁদের কথা মেনেই আমি নির্দল হয়ে উত্তরপাড়া বিধানসভা থেকে নির্বাচনে লড়াই করব।
উত্তরপাড়া বিধানসভায় ইতিহাস তৈরি হবে। সব দলের মানুষ ভাববে তাকে দাঁড় করিয়ে ভোটে জেতা যায় না। আমি এখানে জন্মেছি আমি এখানকার মেয়ে। পাশাপাশি তিনি প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল ও আরেক বিধায়ক প্রবীর ঘোষালকে কটাক্ষ করেন। এমনকি তিনি তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের নাম না করে বলেন, কোথা থেকে জুড়ে দিয়েছেন। তিনি আশাবাদী, উত্তরপাড়া বিধানসভা থেকে নির্দল প্রার্থী হয়ে জিতে মানুষের জন্য কাজ করবেন।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ