সোমালিয়া সংবাদ, আরামবাগ: ভোটারদেরকে ভোটদানে উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নিল আরামবাগ মহকুমা প্রশাসন। দেয়ালে দেয়ালে ছবি এঁকে প্রচার শুরু করেছে তারা। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণ সহ বিভিন্ন এলাকায় এই প্রচার চলছে। ছবিতে ভোট দানের প্রয়োজনীয়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে প্রশাসনের পক্ষ থেকে নির্ভয় নিজের ভোট নিজে দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। এর জন্য বড় বড় ব্যানার ও হোর্ডিং লাগানো হয়েছে। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন লোকসংস্কৃতি শিল্পীরা গানে গানে সুর তুলে প্রচার করছেন। ট্যাবলো সহকারে তাঁরা ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ভোটদান নিয়ে ভীতি দূর করতে বিভিন্ন এলাকায় চলছে আধাসামরিক বাহিনীর টহল। সঙ্গে থাকছেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিক ও ব্লক আধিকারিকগন।
![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা