সোমালিয়া ওয়েব নিউজ: চিকেন চিলি সাসলিক রেসিপি
উপকরনঃ
মুরগির বুকের মাংস ১/২ কেজি(ছোট করে কাটা)
গাজর ১টা( কিউব করে কাটা)
পেয়াজ বড় ১টা ( কিউব করে কাটা)
কেপসিকাম ১/২ টা ( কিউব করে কাটা)
পছন্দমতো অন্য যেকোন সবজি কিউব করে কেটে নিতে পারবেন
আদা বাটা ১ চামচ
রসুন বাটা ১ চামচ
মরিচ বাটা ১ /২ চামচ
মরিচ গুড়া ১/২ চামচ
লবন স্বাদ মত
লেবু রস ১চামচ
কাবাব মসলা ১ চামচ
সরিষা তেল ৩ চামচ
টমেটো সস ৩/৪ টে. চামচ
প্রণালিঃ
১। মাংস ধুয়ে জল ঝরিয়ে তাতে সব উপকরন এবং ১চামচ তেল দিয়ে মেখে ফ্রিজে রাখুন ২ ঘন্টার জন্য।
২। এবার কাঠিতে মাংস, গাজর,কেপসিকাম,পেয়াজ একে একে গেঁথে নিন।
৩। এবার ফ্রাইংপ্যান এ ২ চামচ তেল দিয়ে মাংস ভরা কাঠিগুলা দিয়ে দিন।
৪। অপ্ল আচে আস্তে আস্তে ভাজুন।
৫। জল শুকিয়ে ভাজা ভাজা করে নিন। এবার পরিবেশন করতে পারেন কিংবা…
৬। এবার কাঠিগুলা তুলে রেখে সেই প্যানে টমেটো সস, মরিচ বাটা, সামান্য লবন দিয়ে কশিয়ে নিন।
৭। কশানো হলে তাতে মাংসের কাঠিগুলা দিয়ে ৩/৪ মিনিট নেড়ে নিন। ব্যস হয়ে গেল বিফ সাসলিক চিলি।
![]()

More Stories
মেলা ও পার্লারের সস্তা ট্যাটু ,পিয়ার্সিং গান ফোঁড়াই ডেকে আনছে ভয়াবহ বিপদ
মহৌষধ—কচি নিম পাতা আর সজনে ডাটা শাক ফুলে প্রকৃতির নিরাময়
পুকুরের জলে হারিয়ে যাচ্ছে শৈশব: গ্রীষ্মের সাঁতারে ফিকে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য