সোমালিয়া সংবাদ, আরামবাগ: অনেক দেরিতে ব্যাট করতে নেমেও পিচে ঝড় তুললেন আরামবাগের বিজেপির প্রার্থী মধুসূদন বাগ। এমনকি দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা মন্ডল এবং সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআইএমের শক্তিমোহন মালিকের তুলনায় অনেকটাই সাড়া ফেলে দিলেন। দিন দশেক আগে প্রার্থী তালিকা ঘোষিত হলেও নিজের কেন্দ্র আরামবাগে তেমনভাবে প্রচারে দেখা না তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে। তাই দলের নিচু তলার কর্মী-সমর্থকদের মধ্যে এখনই হতাশা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যেই কয়েকবার আরামবাগ ঘুরে গেছেন। করেছেন কর্মীসভাও। গত লোকসভা নির্বাচনে স্বামীর সৌমিত্র খাঁয়ের হয়ে প্রচারের দৌলতে রাজ্যজুড়ে তিনি পরিচিত মুখ। তবুও আরামবাগ কেন্দ্রে তিনি বহিরাগত হাওয়ায় দলেরই একাংশের মধ্যে তাঁর প্রার্থীপদ নিয়ে ক্ষোভ রয়েছে। যদিও দলের সমস্ত নেতা-কর্মীই তাঁর হয়ে একশ শতাংশ ঝাঁপিয়ে পড়ে লড়াই করবেন বলে কথা দিয়েছেন। এছাড়াও আরামবাগ কেন্দ্রে গত লোকসভা নির্বাচনের নিরিখে কিছুটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সুবিধা তিনি অবশ্যই পাবেন। কিন্তু প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই যেভাবে বিজেপি প্রার্থী মধুসূদন বাগ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেছেন তা অনেকটাই তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। যদিও তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তাঁর জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ও আত্মবিশ্বাসী।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল