সোমালিয়া ওয়েব নিউজ: প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার। শপথ নেবেন নব নির্বাচিত সদস্যরা। বুধবার হবে নতুন অধ্যক্ষ নির্বাচন। বৃহস্পতিবার উভয়সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিনই শুরু হবে, রাজ্যসভার অধিবেশন। শপথগ্রহণ করাবেন অধ্যক্ষপ্রতীম হিসেবে নির্বাচিত প্রবীণ বিজেপি সাংসদ ভর্ত্রুহরি মহতাব। তার আগে শ্রী মহতাব শপথ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রথমেই তিনি শপথ নিতে ডাকবেন লোকসভার নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এরপর অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত সভা পরিচালনার কাজে শ্রী মহতাবকে সহায়তার জন্য নিযুক্ত প্যানেলের সদস্যরা শপথ নেবেন। এরপর হবে কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ। তারপর নবনির্বাচিত সাংসদদের, রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী শপথ নেওয়ার জন্য ডাকা হবে। তেশরা জুলাই পর্যন্ত সংসদেরঅধিবেশন চলার কথা।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী