সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরাখন্ডের কেদারনাথ তীর্থের যাত্রাপথে প্রবল বৃষ্টির ফলে ভূমিধ্বসে তিনজন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। আরো ৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, গঙ্গোত্রীগামী জাতীয় সড়কে বিষানপুরের কাছে ধ্বস নামায়, যান চলাচল বন্ধ হয়ে গেছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, সকাল ৭.৩০মিনিট নাগাদ গৌরীকুন্ড থেকে চিরবাসার মধ্যে পাহাড়ী রাস্তায় ধ্বস নামলে এই ঘটনা ঘটে। রাজ্য এবং জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের