সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল গতকাল পশ্চিমবঙ্গে এসেছেন। দুই সদস্যের এই দলটি কলকাতায় পৌঁছে প্রথমে যান লালবাজারে সেখানে পুলিশ কমিশনারর বিনীত গোয়েলের সঙ্গে দেখা করেন তাঁরা। বৈঠকও করেন পুলিশ কর্তাদের সঙ্গে । এরপর মহিলা কমিশনের সদস্যরা নিহত চিকিৎসকের বাড়িতেও যান। কথা বলেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। কমিশনের অন্যতম সদস্য ডেলিনা খনড়ুপ জানান,তাঁরা এই নৃশংস ঘটনার তদন্তের গতিপ্রকৃতি ভাল করে খতিয়ে দেখবেন। পাশাপাশি রাজ্যের গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে জানাবেন। আজ কমিশনের প্রতিনিধিরা আর জি কর হাসপাতালেও যাবেন। তারপরঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তাঁরা জাতীয় মহিলা কমিশনে জমা দেবেন বলে জানা গেছে।
![]()

More Stories
বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
দুর্গাপূজার আগেই বেতন-পেনশন, ১৫ অক্টোবরের মধ্যে মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে কড়া পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ধ্বংস প্রায় ২ লক্ষ বোতল অবৈধ কাশির সিরাপ