সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আন্দোলনরত চিকিৎসকদের আশ্বস্ত করে বলেছেন, কলকাতায় চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তিনি এই ঘটনাগুলি সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সরকার এ ধরণের ঘটনা রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় মেডিক্যাল কমিশন, ডাক্তারি পড়ুয়াদের ওপর হিংসার যেকোনো ঘটনা ঘটামাত্র সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে তদন্ত শুরু, পুলিশকে এফ আই আর দায়ের এবং ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কমিশনকে ‘অ্যাকশান টেকেন রিপোর্ট’ পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশের সমস্ত মেডিক্যাল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে কমিশন। ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন এর পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
প্রতিবাদী চিকিৎসকদের কেন্দ্র, RG KAR-এর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার এবং চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লীতে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানান তিনি।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন, আর জি কর হাসপাতালে মহিলা PGT ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে। দু-সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট পেশ করতে হবে তাঁদের। অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আজ RG KAR হাসপাতালে যান।


![]()

More Stories
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণ