সোমালিয়া ওয়েব নিউজ: নেপালে একটানা বৃষ্টির জেরে বিভিন্ন স্থানে ভূমিধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। চলতি বছরের জুন থেকে এপর্যন্ত দুর্যোগের কারণে ছহাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। পশ্চিমাঞ্চলের বুধাবাগার, সান্ফেবাগার-মার্তাদি সড়কে ধ্বসনামায় যাত্রীবাহী বাস আটকে পড়েছে। কালিকটের গগনেখোলায় কর্ণালী হাইওয়েও অবরুদ্ধ। বন্যায় চারশোরও বেশি ঘরবাড়ি এখন জলমগ্ন। নেপাল পুলিশ জানিয়েছে, একাধিক সেতু, স্কুল ও সরকারি অফিসেও জল ঢুকেছে।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল