সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর আজ সকালে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরী হয়েছে। আগামীকালের মধ্যে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর উত্তর অন্ধ্র ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে এটির গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এর প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও, ঝোড়ো বাতাসের দাপটে, সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে ৩১শে আগস্ট পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা গভীর সমুদ্রে রয়েছেন, আজকের মধ্যে তাঁদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল