সোমালিয়া ওয়েব নিউজ: সরকারি হাসপাতালে পরিষেবার মানের নিরিখে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে এই রাজ্য। হাসপাতাল থেকে রোগীর শরীরে সংক্রমণ ছড়ানোর হার, প্রসূতি মৃত্যুর হার সহ বিভিন্ন মানদণ্ডের উপর এই সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছে মোট ১২,৮৫৯টি পরিষেবার মধ্যে ৩০৩৯টিই ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সংশাপত্র প্রাপ্তির জন্য নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ সিস্টেম সেন্টারের সদ্য প্রকাশিত কোয়ালিটি অ্যাসিয়োরেন্স স্ট্যান্ডার্ডস-এনকিউএএস রিপোর্টে দেশের মধ্যে এ রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের সবচেয়ে বেশি সংখ্যক উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা মেলে বলে জানানো হয়েছে। এই নিরিখে মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশকে টপকে এব্যাপারে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। পরিষেবা প্রদানের নিরিখে রাজ্যগুলির সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উপর এই সমীক্ষা চালানো কয়েক মাস আগে ভিন রাজ্য থেকে বিশেষজ্ঞরা রাজ্যে এসে এরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার গুণমান খতিয়ে দেখেন। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ, মহকুমা ও জেলা স্তরের হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
![]()

More Stories
দক্ষিণেশ্বর আদ্যাপীঠে শোকের ছায়া: প্রয়াত সভাপতি ব্রহ্মচারী রীতেন ভাই
পশ্চিমবঙ্গের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি কি ‘নিখোঁজ’? রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রের
প্রকৃতি বন্দনার মহোৎসব: আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘বাহা পরব’