সোমালিয়া ওয়েব নিউজ: ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় IED বিস্ফোরণে ২ নিরাপত্তা কর্মী প্রাণহারিয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আইটিবিপি, বিএসএফ এবং নারায়ণপুর জেলার ওরচা ও মোহন্দি এলাকা থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর একটি যৌথ দল গতকাল,ধুরবেড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের ক্যাম্পে ফেরার পথে মাওবাদীদের পুঁতে রাখা IED বিস্ফোরণ ঘটে। এতে আইটিবিপির ২ জওয়ানের মৃত্যু হয়। নারায়ণপুর জেলা পুলিশের দুইজন আহত হন।তাদের চিকিৎসার জন্য বিমানে নিয়ে যাওয়া হয় রাজধানী রায়পুরে।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন