সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস আজ। দিনটি বিশ্ব আয়োডিন ঘাটতি প্রতিরোধ দিবস নামেও পরিচিত। আয়োডিনের ঘাটতিজনিত ব্যাধি প্রতিরোধে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরতেই বিশ্ব জুড়ে দিনটি পালিত হয়। আয়োডিনের ঘাটতিজনিত রোগ মোকাবিলায় সরকার জাতীয় আয়োডিন ঘাটতি ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচি-NIDDCP চালু করেছে। এর লক্ষ্য সুস্বাস্থ্য বজায় রাখতে আয়োডিনের অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। আয়োডিন থাইরয়েড হরমোন, থাইরক্সিন এবং ট্রায়োডোথেরিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা পরিপাক নিয়ন্ত্রণ করে এবং ভ্রূণ ও শিশুর বিকাশের জন্য অত্যাবশ্যক। আয়োডিনের ঘাটতি বৃদ্ধি এবং বিকাশকে ব্যাহত করে। গর্ভাবস্থায় এবং শৈশবে আয়োডিনের ঘাটতি শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড