সোমালিয়া ওয়েব নিউজ: কাশ্মীর উপত্যকার বারামুল্লা জেলার গুলমার্গের বোটা-পাথরি এলাকায় গতকাল গভীর রাতে জঙ্গিরা সেনার গাড়িতে হামলা চালায় । শ্রীনগরের চিনার কর্পসের সোশ্যাল মিডিয়া পোস্টে জানা যায় , হামলায় দুই সেনা জওয়ান ও দুই কুলি গুরুতর আহত হয়েছেন । তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। কাশ্মীর উপত্যকায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। এর আগে গত রোববার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার গান্দেররবালে ছ জন পরিযায়ী ও এক চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন