সোমালিয়া ওয়েব নিউজ,পুরশুরা: পুরশুরা থানা এলাকার সোনার তরী লজে পুরশুরা থানার ব্যবস্থাপনায় হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসাবে ছিলেন হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন , বিশেষ অতিথি হিসাবে ছিলেন হুগলি এ্যাডিসন্যাল এস পি কৃষানু রায়, আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তী ,এবং ছিলেন পুরশুরা থানার ওসি শুভজিৎ দে সহ আজকের অঙ্কন প্রতিযোগিতার বিচারক মন্ডলী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকেরা । প্রায় সাড়ে চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো বলে জানা গেছে। পথ নিরাপত্তা বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকদের সচেতন করা হয়।
![]()

More Stories
বন্দুকের মুখে তোলাবাজির ছক বানচাল, মগরা পুলিশের জালে চার
বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
চামড়া, কাঠ আর নিপুণ হাতের ছোঁয়া! সুরের আড়ালে কারিগরদের জীবনসংগ্রাম