সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২৬ জুলাই, সারা দেশ ২৬তম কারগিল বিজয় দিবস পালন করছে—এক গর্বের দিন, এক স্মৃতির দিন, এক আত্মত্যাগের দিন। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে ভারতীয় সেনারা যে অসাধারণ সাহস, আত্মবলিদান ও দেশপ্রেমের নজির স্থাপন করেছিলেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাকিস্তানের সেনা ও জঙ্গিরা যখন কারগিলের উচ্চভূমি দখল করে নেয়, তখন ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় চালিয়ে সেই ভূমি পুনরুদ্ধার করে এবং শত্রুদের পরাজিত করে। এই অভিযানে শহীদ হন বহু বীর সেনা, যাঁদের আত্মবলিদানের ফলেই আজ আমরা একটি স্বাধীন, নিরাপদ ভারত দেখতে পাই।
জয় হিন্দ। বীর সৈনিকদের কুর্নিশ।
কারগিল বিজয় দিবস চিরস্মরণীয় থাকুক আমাদের হৃদয়ে।

![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল