সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ৭ ৯ তম স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী ‘অপারেশন সিন্দুরে’র বীর সৈনিকদের শৌর্য্যের প্রতি গভীর কুর্নিশ জানান। তিনি বলেন, এই অভিযানে দেশ হিতে যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জঙ্গিরা পরিকল্পিতভাবে ধর্ম বেছে নিয়ে স্ত্রী-সন্তানদের সামনে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল। এর জবাবে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে জঙ্গিঘাঁটিগুলি গুড়িয়ে দেয়। এদিনের ভাষণে তিনি দেশের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্পের কথাও পুনর্ব্যক্ত করেন।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী