সোমালিয়া ওয়েব নিউজঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি (Special Intensive Revision – SIR) চালাতে পর্যাপ্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) রয়েছে কিনা, সে বিষয়ে পদক্ষেপ নিতে রাজ্যগুলিকে চিঠি দিল নির্বাচন কমিশন।
সূত্রের খবর, গতকালই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই মর্মে কমিশনের পক্ষ থেকে চিঠি পৌঁছেছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, আসন্ন সংশোধনী কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে যথেষ্ট সংখ্যক নির্বাচনী আধিকারিক নিযুক্ত ও প্রস্তুত আছেন কিনা, তার বিস্তারিত রিপোর্ট দ্রুত পাঠাতে হবে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, চলতি মাসের ২৯ তারিখ বিকেল ৫টার মধ্যে কার্যকরী রিপোর্ট জমা দিতে হবে। অন্যথায় সংশোধন কর্মসূচির গতি ব্যাহত হতে পারে বলে কমিশন আশঙ্কা প্রকাশ করেছে।
রাজনৈতিক মহলের মতে, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই নিবিড় সংশোধন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন