সোমালিয়া সংবাদ, ধনিয়াখালি: বাড়ির পোষ্য এবং গবাদি পশু দের নিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নীল বেলমুড়ি পঞ্চায়েত এলাকার কয়েকশো পরিবার। ধনিয়াখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের কনুইবাঁকা, অখিলপুর, ফতেপুর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় পাঁচশো মানুষ আশ্রয় নীল কনুইবাঁকা উচ্চ বিদ্যালয়ে। প্রসাশনের তরফ থেকে গত কালই এই স্কুল টিকে আশ্রয় শিবির হিসাবে উপযুক্ত ব্যবস্থা করে রাখে কোরোনা বিধি মেনে। আজ সকাল থেকেই শুরু হয় ঝড় বৃষ্টি।দুর্যোগ শুরু হতেই কাঁচা বাড়িতে বসবাস করি পরিবার গুলি তাদের বাড়ির পোষ্য এবং গবাদি পশু নিয়ে আশ্রয় নেন স্কুল বাড়ির আশ্রয় শিবিরে। পঞ্চায়েত সমিতির পক্ষ শুকনো খাবার এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ।ইতি মধ্যেই ইয়াস ঘূর্ণি ঝড় মোকাবিলায় সোমবার থেকেই ব্লক অফিসে খুলে দেওয়া হয়েছিল কন্ট্রোল রুম।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ব্লকের ১৮ টি পঞ্চায়েত এলাকায় ছয় জন করে বিদ্যুৎ কর্মী রাখা হয়েছে।এছাড়াও রাস্তার ধারে গাছ পরে গেলে তাড়াতাড়ি সেই গাছ সরিয়ে ফেলার জন্য বেশ কয়েক জন কর্মী রাখা হয়েছে।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ