সোমালিয়া সংবাদ, হুগলি: ভরা কোটাল আর “ইয়াসের “প্রভাবে জলস্ফীতি গঙ্গায়, হাওড়া ও হুগলির মধ্যবর্তী সেচ দপ্তরের বাঁধ ভেঙে প্লাবিত মাখলা অঞ্চলের ইটভাটার বিস্তীর্ণ এলাকা,চন্দননগর কমিশনারেটের পুলিশ ও পুর প্রশাসনের উদ্যোগে ওই অঞ্চলের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল,ঘটনাস্থলে উপস্থিত ছিলেনএস ডি ও শ্রীরামপুর,চন্দননগর কমিশনারেটের এ সি পি ৩ ও উত্তরপাড়া কোতরং পুরসভার পুর প্রশাসক ও পুর প্রতিনিধিরা।সমুদ্রের মত গঙ্গার জলও ফুলে ফেঁপে ওঠার ফলে গঙ্গার পাড় টপকে ঢুকে পড়ে সমতলে এবংউত্তরপাড়ার কোতরং পুর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে।জল ঢুকে গেছে একাধিক বাড়িতে।প্রায় একশো পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া পুরপ্রশাসনের পক্ষ থেকে। ঘটনাস্থলে যান উত্তরপাড়া পুরপ্রশাসক দিলীপ যাদব ও উত্তরপাড়া থানার পুলিশ এবংউদ্ধারকাজে তদারকি করেন। এ বিষয় পুরপ্রশাসক জানান, কোতরং ইট ভাঁটার দিকে সেচ দপ্তরের বাঁধ ভেঙে গঙ্গার জল ঢুকে প্লাবিত হয় এলাকা ,যার ফলে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে হয়েছে।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ