সোমালিয়া ওয়েব নিউজঃ সূর্য উপাসনার এক মহোৎসব — ছট পূজা আজ দেশজুড়ে পালিত হচ্ছে গভীর ভক্তিভাব ও আচারানুষ্ঠানের মধ্য দিয়ে। এই পূজায় সূর্য দেবতা (সূর্য নারায়ণ) ও ছটি মাইয়া (সূর্যের বোন)-এর আরাধনা করা হয়। জীবনের উৎস সূর্য, জল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনই এই পূজার মূল উদ্দেশ্য।
চার দিনব্যাপী এই পূজার প্রতিটি দিনেই থাকে বিশেষ তাৎপর্য।
প্রথম দিন ‘নহাই খাই’-এ উপবাসীরা স্নান করে শুদ্ধ আহার গ্রহণ করেন। দ্বিতীয় দিনে ‘খরনা’ পালিত হয়, যেখানে সূর্যাস্তের পর খেজুর গুড়, দুধ ও আতপ চাল দিয়ে খিচুড়ি বা পায়েস রান্না করা হয়। এরপর শুরু হয় নির্জলা উপবাস। তৃতীয় দিন ‘সন্ধ্যা আরঘ্য’-তে ভক্তরা নদী বা পুকুরের জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন — এই দৃশ্য রাজ্যজুড়ে এক অনুপম ভক্তিময় আবহ তৈরি করে। চতুর্থ দিন ‘উষা আরঘ্য’-র মাধ্যমে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে সমাপ্ত হয় এই পবিত্র ব্রত।
ভক্তদের বিশ্বাস, সূর্য দেবতার আশীর্বাদে পরিবারে আসে স্বাস্থ্য, সুখ, সন্তান-সমৃদ্ধি ও শান্তি। নারী-পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালন করেন পরিশুদ্ধতা, আত্মসংযম ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী