সোমালিয়া ওয়েব নিউজঃ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, বীর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসুর আত্মবলিদান দিবস হলো ১৩ ডিসেম্বর (১৯৩০)।
তিনি ছিলেন অগ্নিযুগের এক নির্ভীক বিপ্লবী, যিনি তাঁর দুই সহযোদ্ধা বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তের সঙ্গে মিলে বিখ্যাত রাইটার্স বিল্ডিং অভিযান বা ‘অলিন্দ যুদ্ধ’ পরিচালনা করেন। এই অভিযানে কারা কর্তৃপক্ষের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন.এস. সিম্পসনকে হত্যা করা হয়।
পুলিশের হাতে ধরা না দেওয়ার জন্য তিনি গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন এবং ১৯৩০ সালের ১৩ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহিদ হন। এই তিন বীর বিপ্লবী একত্রে বিনয়-বাদল-দীনেশ নামে পরিচিত।

![]()

More Stories
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক