September 19, 2026

নকল বীজ ও সার রুখতে কঠোর আইন আনছে কেন্দ্র

সোমালিয়া ওয়েব নিউজঃ নকল বীজ, সার ও কীটনাশকের বিক্রি রুখতে সরকার আরও কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে বলে জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। রাজস্থানের নাগোউর জেলার মেরতা শহরে আয়োজিত রাজ্য স্তরের কৃষি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শ্রী চৌহ্বান জানান, সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত দুটি নতুন বিল পেশ করা হবে। এই বিলগুলি কার্যকর হলে নিম্নমানের বীজ ও কীটনাশক বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ সুরক্ষিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমীক্ষার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাঁরা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছে, সেগুলির সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান শিবরাজ সিং চৌহ্বান।

কৃষি খাতকে আরও স্বচ্ছ ও কৃষকবান্ধব করে তুলতেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বলে সম্মেলনে স্পষ্ট করে দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

Loading