বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব নেতৃত্ব তৈরির উদ্যোগ ‘মাই ভারত’
সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অন্তর্গত মাই ভারত (MY Bharat) হুগলি-র উদ্যোগে হুগলি জেলার বৈঁচি গ্রামে আজ থেকে শুরু হল তিনদিনের আবাসিক ইয়ুথ লিডারশিপ বুট ক্যাম্প। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।
আজ শিবিরের সূচনালগ্নে উপস্থিত ছিলেন বাঁটিকা বৈঁচিগ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া মালা বেগম, ডিস্ট্রিক্ট অফিসার (হুগলি) সৈকত মণ্ডল, উপপ্রধান দিপ্তেন্দু ব্যানার্জি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অতিথিরা শিবিরের উদ্বোধন করে যুব সমাজকে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এই আবাসিক শিবিরে হুগলি সহ বিভিন্ন জেলা থেকে ১৫ থেকে ২৯ বছর বয়সী মোট ৩৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলাই এই বুট ক্যাম্পের মূল উদ্দেশ্য।
তিনদিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের জন্য
- ডিজিটাল লিটারেসি,
- ফিনান্সিয়াল লিটারেসি,
- কমিউনিটি মবিলাইজেশন,
- লিডারশিপ ও কমিউনিকেশন স্কিল,
- ইয়ুথ পার্লামেন্ট
সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ ও ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের মতে, এই ধরনের শিবিরের মাধ্যমে যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে উঠবে, যা ভবিষ্যতে বিকশিত ভারত গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল