সোমালিয়া ওয়েব নিউজঃ শীতের দাপটে কার্যত কাঁপছে দক্ষিণবঙ্গ। শেষ এক দশকের মধ্যে জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে নতুন রেকর্ড গড়ল কলকাতা। শুক্রবার ভোরে আলিপুর আবহাওয়া দফতরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে এত কম তাপমাত্রা গত দশ বছরে আর দেখা যায়নি। এর আগে ২০১৮ সালে ডিসেম্বর মাসে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে জানুয়ারির শীত এবার কার্যত ডিসেম্বরকেও ছাপিয়ে গেল বলে মত আবহাওয়াবিদদের।
শুধু রাতের পারদ পতনই নয়, দিনের তাপমাত্রাতেও নজিরবিহীন ঠান্ডার প্রভাব পড়েছে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস কম, যা জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা কম থাকার দিক থেকেও একটি উল্লেখযোগ্য রেকর্ড।
এদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার বড়সড় বদলের ইঙ্গিত। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিংয়ে আজ ও আগামীকাল হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও নামতে পারে বলে সতর্ক করা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের।
আবহাওয়াবিদদের মতে, উত্তুরে শুষ্ক হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই তীব্র শীতের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস।
![]()

More Stories
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য