সোমালিয়া ওয়েব নিউজ; পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে একাধিক নতুন রেললাইন প্রকল্পের নির্মাণকাজ শুরু করার অনুমোদন মিলেছে বলে নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি কাছে তাঁর কাছে করা পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। বিষয়টি সামনে আসতেই রাজ্যের বিভিন্ন এলাকায় উন্নয়ন ও পরিকাঠামোগত অগ্রগতির আশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, যে নতুন রেললাইন প্রকল্পগুলির নির্মাণকাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি হল—কাঁথি – এগরা নতুন রেল লাইন,নন্দকুমার – বলাইপন্ডা নতুন রেল লাইন, নন্দীগ্রাম – কেন্দামারি (নয়াচর) নতুন রেল লাইন, বোয়াইচণ্ডী – আরামবাগ এবং বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন,এবং বাঁকুড়া (কলাবতী) – পুরুলিয়া, হুড়া হয়ে নতুন রেল লাইন। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করে গ্রামীণ ও শিল্পাঞ্চল পর্যন্ত একাধিক এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পরিবহণ, পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। বহুদিন ধরে সংশ্লিষ্ট এলাকাগুলির বাসিন্দারা রেল যোগাযোগ উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন—এই অনুমোদন সেই দাবিপূরণের পথে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।প্রকল্পগুলির অনুমোদনের জন্য মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করা হয়েছে।এদিকে, প্রকল্পগুলির পরবর্তী ধাপে জমি অধিগ্রহণ, ডিপিআর প্রস্তুতি, টেন্ডার প্রক্রিয়া এবং কাজ শুরুর সময়সীমা নিয়ে সরকারি তরফে বিস্তারিত ঘোষণা কী হয়, সেদিকেও নজর রয়েছে সাধারণ মানুষের।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের