দেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা
সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে কোনও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে দেশের কৃষক, গবাদি পশু পালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত রাখা হবে। বর্তমান সরকার কৃষক সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
আজ গুজরাটের গান্ধীনগরে অবস্থিত মহাত্মা মন্দিরে দেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা Central Bank Digital Currency (CBDC) ভিত্তিক গণবণ্টন ব্যবস্থার সূচনা করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে সরকারি ভর্তুকি ও সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও দেশের কৃষি ও মৎস্য খাতের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।
সরকারের লক্ষ্য হলো কৃষি, পশুপালন ও মৎস্যজীবী সম্প্রদায়ের আয় বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা। CBDC ভিত্তিক গণবণ্টন ব্যবস্থা সেই লক্ষ্যপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত কেন্দ্রের।

![]()

More Stories
ভারতীয় নৌবাহিনীতে যুক্ত ‘আইএনএস তারাগিরি’, সামুদ্রিক শক্তিতে নতুন মাইলফলক
লখিমপুর-খেরিতে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত ৩৩১ হিন্দু পরিবারের পুনর্বাসন
নীরব বিপ্লবের স্থপতি: শচীন্দ্রনাথ সান্যালের সংগ্রামী জীবনগাথা