পশ্চিম এশিয়ার উত্তেজনা: ইজরায়েলে ভারতীয়দের সতর্কবার্তা, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলে অবস্থানরত সকল ভারতীয়—স্থায়ী বাসিন্দা, পর্যটক, স্বল্পমেয়াদি ব্যবসায়ী এবং সাংবাদিকদের সঙ্গে তারা নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, জনসমাগম এড়িয়ে চলা এবং নিকটবর্তী নিরাপদ আশ্রয়কেন্দ্র সম্পর্কে আগে থেকেই ধারণা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। যে কোনও ভারতীয় নাগরিক জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি, সরকারি ওয়েবসাইট indembassyesrael.gov.in–এ গিয়ে অথবা ‘Indian_national_reg’ পোর্টালে নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া যায়।

ইমেলের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। cons1.telaviv@mea.gov.in–এ বার্তা পাঠিয়ে সাহায্য চাওয়া যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতজনিত পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সেই প্রেক্ষিতেই ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে Ministry of External Affairs। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও সূত্রের খবর।

দূতাবাসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতিতে ভারতীয়দের পাশে থাকতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের জরুরি হেল্পলাইন নম্বরগুলি নিচে দেওয়া হলো—

🇮🇱 Israel

📞 +972-54-7520711

🇮🇷 Iran

📞 +98 912 810 9115
📞 +98 912 810 9109
📞 +98 912 810 9102
📞 +98 993 217 9359

🇸🇦 Saudi Arabia

Riyadh:
📞 00-966-11-4884697
📱 00-966-542126748 (WhatsApp)
☎️ 800 247 1234 (Toll-Free)

Jeddah:
📱 +966 536209704 (WhatsApp)
☎️ 00 966 126648660
☎️ 00 966 12 2614093
📞 +966 556122301
☎️ 800 244 0003 (Toll-Free)

🇦🇪 United Arab Emirates

☎️ 800-46342 (Toll-Free)
📱 +971 5430 90571 (WhatsApp)

🇶🇦 Qatar

📞 00974-55647502

🇧🇭 Bahrain

📞 00973-39418071

🇯🇴 Jordan

📞 00962-770 422 276

🇴🇲 Oman

☎️ 8007 1234 (Toll-Free)
📱 +968 9828 2270 (WhatsApp)

🇮🇶 Iraq

📞 +964 771 651 1185 (English & Hindi)
📞 +964 770 444 4899 (Arabic)

🇰🇼 Kuwait

📞 +965 65501946

🇵🇸 Palestine

📞 +970 592916418

যেকোনও জরুরি পরিস্থিতিতে নিকটবর্তী ভারতীয় দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Loading