সোমালিয়া ওয়েব নিউজঃ বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসলেন মমতা ব্যানার্জী। ডোরিনা ক্রসিংয়ের কাছাকাছি থেকে Esplanade Metro Station–এর ২ নম্বর গেট পর্যন্ত বিস্তৃত ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে।
ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার r, সাংসদ ও গায়ক বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় একাধিক জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে এবং অনেক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁর দাবি, এই ধরনের ত্রুটির ফলে গণতান্ত্রিক অধিকারে আঘাত লাগছে।
তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধনের নামে যদি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, তাহলে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার কথাও জানান মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত এই ত্রুটিগুলি সংশোধন করে বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছে দল।

![]()

More Stories
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন
বিধানসভার মেয়াদ শেষের মুখে রাজনৈতিক জট, রাজ্যপালের হাতে ফলাফলের গেজেট জমা
ফেসবুক পোস্টে বিস্ফোরক অভিযোগ পশ্চিমবঙ্গ বিজেপির, ‘ছদ্মবেশে অশান্তি তৈরির চেষ্টা’