September 21, 2026

আধিকারিকদের গাফিলতিতেই ভোটার তালিকা থেকে বহু নাম বাদ: নির্বাচন কমিশন

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম অযৌক্তিকভাবে বাদ পড়ার ঘটনায় বেশ কিছু আধিকারিকের গাফিলতির কথা সামনে আনল Election Commission of India। কমিশনের দাবি, নির্দেশ অনুযায়ী কাজ না করার ফলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।

রাজ্যের Chief Electoral Officer, West Bengal–এর দপ্তর সূত্রে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বুথ লেভেল অফিসার (BLO), অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO), ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং জেলা নির্বাচনী আধিকারিকরা কমিশনের নির্ধারিত নির্দেশিকা মেনে কাজ করেননি।

ফলে বহু ভোটারের তথ্য সঠিকভাবে পোর্টালে আপলোড করা হয়নি। এরই জেরে চূড়ান্ত ভোটার তালিকায় বহু বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত না হওয়ার ঘটনা ঘটেছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পাশাপাশি, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের প্রক্রিয়াও শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Loading