September 21, 2026

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর: অমিত শাহ

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের সফরে এসে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা বেতন বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। সেই সমস্যার সমাধান করতেই বিজেপির পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার অঙ্গীকার করা হয়েছে। তাঁর কথায়, বিজেপি সরকার ক্ষমতায় এলে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে।

এই ঘোষণাকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য একটি বড় আশার বার্তা বলে দাবি করেছে বিজেপি। দলীয় সূত্রে জানানো হয়েছে, শুধু প্রশাসনিক কর্মচারীরাই নয়, পুলিশ কর্মীরাও রাজ্য সরকারি কর্মচারী—তাঁদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধি কার্যকর করা হবে।

পশ্চিমবঙ্গে উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিজেপি কাজ করছে বলেও দাবি করা হয়েছে। দলের বক্তব্য, রাজ্যে পরিবর্তন আনতে হলে নতুন সরকার গঠন জরুরি।

Loading