সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবারও চলছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। কোচবিহার জেলায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
তুফানগঞ্জ এর রামহরি মোড়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। একইসঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পুলিশের একাংশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এর আগে জানা যায়, তুফানগঞ্জে পরিবর্তন যাত্রার সভার জন্য তৈরি করা মঞ্চ খুলে দেয় পুলিশ। যদিও পুলিশের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। পরে বিজেপি কর্মীরা একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেন এবং সেখান থেকেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
সেখান থেকে বিজেপির পরিবর্তন যাত্রা তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে প্রবেশ করে। দলীয় সূত্রে জানা গেছে, আজই এই পরিবর্তন যাত্রার রথ আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করবে।

![]()

More Stories
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর: অমিত শাহ
আধিকারিকদের গাফিলতিতেই ভোটার তালিকা থেকে বহু নাম বাদ: নির্বাচন কমিশন
ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্না