ব্রিগেডে পরিবর্তন সংকল্প জনসভা, বাংলার অস্তিত্ব রক্ষার নির্বাচন: মোদী

সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে আয়োজিত ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি বাংলার অস্তিত্ব রক্ষার নির্বাচন।সভায় তিনি দাবি করেন, এই নির্বাচন বাংলার আত্মাকে বাঁচানো, প্রশাসনের পরিবর্তন আনা, কাটমানি সংস্কৃতি থেকে মুক্তি এবং ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসার লড়াই। তাঁর কথায়, রাজ্যের মানুষ বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং পরিবর্তনের জন্য সংকল্প নিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলায় যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষের সেই সংকল্পই শেষ পর্যন্ত রাজ্যে পরিবর্তন এনে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিজেপি সূত্রে জানা গেছে, পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে এই জনসভায় বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Loading