সোমালিয়া ওয়েব নিউজঃ ঝাড়খন্ডের কুন্তি জেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস্ লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)–র ছয়জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর তাজনা নদীর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানে ওই ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জেলার পুলিশ সুপার মণীশ কুমার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, একাধিক মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, এই জঙ্গিরা এলাকার ব্যবসায়ী ও ঠিকাদারদের হুমকি দিয়ে চাঁদা আদায় করত। পাশাপাশি তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ।
পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সংগঠনের আরও সদস্যদের খোঁজ এবং তাদের নাশকতামূলক পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী