সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকজানিয়েছে, যে সব বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (PNG) এবং রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG) – দুই ধরনের সংযোগই রয়েছে, তাদের অবিলম্বে LPG সংযোগ বন্ধ করতে হবে।
মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব বাড়িতে ইতিমধ্যেই পাইপকৃত প্রাকৃতিক গ্যাস বা PNG সংযোগ রয়েছে, তারা আর ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে LPG সিলিন্ডার কিনতে পারবেন না।
বিবৃতিতে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, ভবিষ্যতেও যেসব গ্রাহকের বাড়িতে PNG সংযোগ থাকবে, তাদের নতুন করে LPG সংযোগ দেওয়া হবে না।
কেন্দ্রের মতে, শহরাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রক।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী