September 20, 2026

দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২৯ এপ্রিল হুগলিতে ভোট

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটের গণনা অনুষ্ঠিত হবে ৪ মে।

দ্বিতীয় দফাতেই ভোটগ্রহণ হবে হুগলি সহ একাধিক জেলায়। সেই অনুযায়ী আরামবাগ বিধানসভা কেন্দ্রও দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণের তালিকায় রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের জন্য প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Loading