September 20, 2026

রান্নার গ্যাস বুকিং নিয়ে আতঙ্ক না ছড়ানোর আবেদন কেন্দ্রের

সোমালিয়া ওয়েব নিউজঃ রান্নার গ্যাস বুকিং নিয়ে অযথা আতঙ্কিত না হতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। মন্ত্রকের তরফে বলা হয়েছে, গ্যাস বুকিংয়ের জন্য ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে ভিড় করার কোনও প্রয়োজন নেই।

পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, শহরাঞ্চলে ২৫ দিন পর এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন পর গ্যাস সিলিন্ডার বুক করা যাবে। নির্ধারিত সময় মেনেই বুকিং করতে হবে।

তিনি আরও বলেন, গ্রাহকরা ফোনের মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে সহজেই গ্যাস বুক করতে পারবেন। তাই অযথা আতঙ্ক ছড়ানো বা ডিস্ট্রিবিউটরের দোকানের সামনে ভিড় করার কোনও দরকার নেই বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Loading