সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের লড়াকু কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন যেখানে তিনি ১৯৮৪ সালে উমেশচন্দ্র কলেজ থেকে দ্বাদশ শ্রেণি পাস করার পর ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং মধ্য কলকাতার রাজনীতিতে নিজের একচ্ছত্র আধিপত্য তৈরি করেন বিশেষ করে ২০০৫ সাল থেকে টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি কলকাতায় কংগ্রেসের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন এবং ২০২১ সালের পুরভোটে যেখানে কংগ্রেস প্রায় মুছে গিয়েছিল সেখানেও তিনি জয়ী হয়ে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন যাকে অনেকেই ‘শিবরাত্রির সলতে’ বলে অভিহিত করতেন কিন্তু দীর্ঘদিনের সেই সম্পর্ক ছিন্ন করে আজ সল্টলেকে বিজেপি কার্যালয়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, লকেট চ্যাটার্জী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ