সোমালিয়া ওয়েব নিউজঃ গভীর শোকের আবহে ঢেকে গেল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। সংস্থার সভাপতি ব্রহ্মচারী রীতেন ভাই আজ সকালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকালে তাঁর জীবনাবসান ঘটে।
ব্রহ্মচারী রীতেন ভাই দীর্ঘদিন ধরে আদ্যাপীঠের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁর নেতৃত্বে ধর্মীয় ও সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তাঁর সহজ-সরল জীবনযাপন, আধ্যাত্মিক চিন্তাধারা এবং ভক্তদের প্রতি আন্তরিকতা তাঁকে সকলের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল।
তাঁর প্রয়াণে আদ্যাপীঠ চত্বরে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত ও অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন। অনেকেই তাঁর অবদান স্মরণ করে গভীর শোকপ্রকাশ করেছেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযোগ্য মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। তাঁর মৃত্যুতে ধর্মীয় ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ